শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ১০:১৮ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে সেলুন্দিয়া এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত মাসুদ গাজীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযান তারই অংশ হিসেবে পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া