শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ১০:৫৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৮ মে) ভোক্তা অধিকার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারে অভিযান পরিচালনা করে। চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরি করায় হযরত শাহজালাল বেকারিকে ১০ হাজার, মূল্য তালিকা না থাকায় রিপন স্টোরকে ২ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ১ হাজার এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য জয়রাম মেডিকেল হলকে ২ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সবাইকে কটর হুঁশিয়ারি দিয়ে বলেন সরকারের আইন মেনে চলতে হবে। বেআইনিভাবে বাজারে ব্যবসা করা যাবেনা। ভোক্তা অধিকার আইনে সবসময় অভিযান পরিচালনা করা হবে।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন আইনের গতিতে চলবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া