শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ১১:০৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৮ মে ) সকালে ঘটনাটি ঘটেছে। হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের খান বাড়ির আসলাম খানের স্ত্রী রোকেয়া বেগম ডাক্তার দেখাতে এই হাসপাতালে আসেন। তিনি বহির্বিভাগে টিকেট কাটতে গেলে পেছন থেকে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই নারী। এ সময় বহির্বিভাগের রোগীরা তাদের হাতেনাতে আটক করে ফেলে।
আটককৃতরা হচ্ছে: মমতাজ বেগম (৩৫) ও তার সহযোগী শিউলি আক্তার (৩০)। এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায়। পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নূরে আলম তাদের আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, এরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। সারাদেশ ঘুরে ঘুরে তারা কৌশলে এ ধরনের ছিনতাই করে থাকে। আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইের খবর জানতে পেরে হাতেনাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে চাঁদপুরে আসা দুই নারী সদস্যকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। তাদের বি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া