শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৫-২০২৫ ১১:২৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৮ মে) দিনটি উপলক্ষে উপজেলা সদরের একটি মিলনায়তনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইবনে আল জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ও রেড ক্রিসেন্টের উপদেষ্টা নিশান রহমান এবং সাইফুল ইসলাম সিফাত। সভাপতিত্ব করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোঃ ইয়াসিন আরাফাত।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন, যার মূল লক্ষ্য হলো যুদ্ধ, দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তারা আরও বলেন, যুব সমাজের মধ্যে স্বেচ্ছাসেবী মানসিকতা তৈরি ও মানবিক মূল্যবোধ চর্চায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া