চাঁদপুরে জমি সীমানা বিরোধে অর্ধশতাধিক ফলজ গাছ কর্তন: প্রাণনাশের হুমকি
২৬ মে, ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন

  

চাঁদপুরে জমি সীমানা বিরোধে অর্ধশতাধিক ফলজ গাছ কর্তন: প্রাণনাশের হুমকি

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৯-০৫-২০২৫ ০১:১৫ অপরাহ্ন
চাঁদপুরে জমি সীমানা বিরোধে অর্ধশতাধিক ফলজ গাছ কর্তন: প্রাণনাশের হুমকি
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এক নারীর স্বামীর সম্পত্তিতে থাকা অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও পূর্বের মারধরের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নাছিমা বেগম (৪৫), স্বামী বসু পাটোয়ারী, গতকাল চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার স্বামীর জমিতে থাকা আম, কাঁঠালসহ প্রায় অর্ধশত ফলজ গাছ কেটে ফেলেছে তারই তিন ভাই—নূকুল ইসলাম গাজী বিএসসি (৫৫), নজরুল ইসলাম গাজী (৫০) ও হেলাল গাজী (৩৮)। তাদের সবারই স্থায়ী ঠিকানা দক্ষিণ বালিয়া (জনতা বাজার গাজী বাড়ি), ডাকঘর ফরাক্কাবাদ, সদর চাঁদপুর।

নাছিমা বেগম জানান, তার বাবার সম্পত্তি তার স্বামীর জমির পাশে অবস্থিত। সীমানা নিয়ে বিরোধ চলাকালে কিছু গাছের ডালপালা পার্শ্ববর্তী জমিতে পড়ায় তিনি কেবল ডালপালা কাটার কথা বলেন। কিন্তু গতকাল (৮ মে ২০২৫ খ্রি.) সকাল ১১টায় তিনি বাড়িতে একা থাকাকালে অভিযুক্তরা কয়েকজন বহিরাগত লোকজন নিয়ে এসে সম্পূর্ণ গাছগুলো কেটে ফেলেন।

তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তির ভাগ চাওয়ায় অভিযুক্তরা তাকে একাধিকবার মারধর করেছেন এবং গালিগালাজ করেছেন। এছাড়া তার স্বামীর সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং সীমানা বারবার অতিক্রম করারও অভিযোগ এনেছেন তিনি। বিরোধ নিয়ে বাড়াবাড়ি হলে তাকে এবং তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এর আগেও ৩/৪ বছর আগে একই ধরনের একটি ঘটনার পর মামলা হয়েছিল, তখনও নাছিমা বেগম ও তার স্বামী বসু পাটোয়ারীকে মারধর করা হয়।

নাছিমা বেগম জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাওয়ার জন্য তারা চাঁদপুর জেলা পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ দায়ের করেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ০১:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া