চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন

  

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৫-২০২৫ ০২:২৮ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো সাচার ইউনিয়নের ইউসুফ ও বজুরীখলার রনজিত ডাক্তার, পাথৈর ইউনিয়নের মোবারক হোসেন, বিতারা ইউনিয়নের নবীর হোসেন, ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান প্রধান, ফয়েজ উল্লাহ, ৯ নং কড়াইয়া ইউনিয়নের নুরুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাব্বির মিয়াজী।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে চাঁদপুর সদর থানার মামলায় ও কচুয়া থানার পৃথক পৃথক মামলায় ৯ জনকে শুক্রবার ( ৯ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ০২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া