হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন

  

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৫-২০২৫ ০৪:০০ অপরাহ্ন
হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি মোঃ রাব্বি (১৮), মোঃ রাকিব (২০), মোঃ পারভেজ ইসলাম (১৯) এবং মোঃ রনি (২০) 'কে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৯ মে) হাইমচর উপজেলার উত্তর আলগি নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাইমচর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাইমচর উপজেলার উত্তর আলগি নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি (১৮), মোঃ রাকিব (২০), মোঃ পারভেজ ইসলাম (১৯) এবং মোঃ রনি (২০) 'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ৩০ গ্রাম গাঁজা, ০.০২ গ্রাম হেরোইন এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া