চাঁবিপ্রবিতে জিএসটি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
০২ জুন, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ন

  

চাঁবিপ্রবিতে জিএসটি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৫-২০২৫ ১০:০১ অপরাহ্ন
চাঁবিপ্রবিতে জিএসটি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত 'এ' ইউনিট এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় জিএসটি 'এ' ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১২ টায় শেষ হয়।

এবার 'এ' ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছে এবং ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসন প্রতি লড়ছে ১৭জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৩০৯ জন এবং অনুপস্থিত ছিলো ২৭ জন। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৯১.৯৬ শতাংশ। আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা বিকেল ৩ টায় শুরু হয় এবং ৪টায় শেষ হয়। শতকরা পরীক্ষার্থী উপস্থিতির হার ৭৫ শতাংশ।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই 'এ' ইউনিট সহ সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, পরীক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

চাঁবিপ্রবির কেন্দ্রে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভুঁইয়া ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস উপস্থিত ছিলেন।

এই ভর্তি পরীক্ষা আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের জন্যে হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্যে বসার স্থান, কেউ অসুস্থ হলে তার জন্যে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষার জন্যে পুলিশি ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ২ মে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৫ মে। ২৫ এপ্রিল 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া