শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ১০:৫১ অপরাহ্ন |
শুক্রবার (৯ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীন হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পরিচালিত হয়।
অভিযানে কবির হোসেন গাজী (৩০) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়ে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া