শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৫-২০২৫ ১১:০৪ অপরাহ্ন |
শুক্রবার (৯ মে) দুপুরে আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।
ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার সঞ্চালনায় আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েতুল্লাহ আবাবাসী বলেন, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে? নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেয়া যায়না।
তিনি আরো বলেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ থেতে দুর্নীতি কি চলে গেছে, না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই একাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া