চাঁদপুরের রাজরাজেশ্বরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
০১ জুন, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরের রাজরাজেশ্বরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৫-২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
চাঁদপুরের রাজরাজেশ্বরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি চরের মেঘনা নদীর ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে ) দুপুরে ঘটনাটি ঘটেছে ।

জানা যায়, রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের প্রধানিয়া বাড়ির শাহজালাল প্রধানিয়ার ছেলে জুনাইদ প্রধানিয়া (৯) বাড়ির অন্যান্য শিশুর সাথে বাড়ির পাশে দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর ক্যানেলে (খালে) গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

এ সময় অপর শিশুদের ডাকচিৎকার শুনে নদীতে থাকা মাঝি মাল্লারা ছুটে এসে দুর্ঘটনাস্থলে পানিতে নেমে ডুবে যাওয়া শিশু জুনাইদ প্রধানিয়াকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৫-২০২৫ ১২:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া