শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৫-২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন |
শুক্রবার (৯ মে) চাঁদপুর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে এইচএম জাকির হোসাইনকে আহ্বায়ক, মুহাম্মদ আল আমিন মিয়াজীকে যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম সিফাতকে সদস্য সচিব, রাকিব হাওলাদার, রোকোনুজ্জামান রোকন, আল আমিন মিজিকে সদস্য ও মাহমুদা আক্তারকে নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত আহ্বায়ক কমিটি জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ সদস্যদের তালিকা প্রস্তুতকরণ, স্থায়ী কমিটি গঠনের জন্যে নির্বাচনী প্রক্রিয়া নির্ধারণ ও সাধারণ সভা আহ্বান এবং নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া