ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ
২৫ মে, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

  

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৫-২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন
ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ
আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে তিন দিন করে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন (৪, ৫, ৬ ও ১২, ১৩, ১৪ জুন) ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে। চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৫-২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া