চাঁদপুরে আলুর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন ও যন্ত্রপাতি বিতরন কর্মসূচী অনুষ্ঠিত
৩০ জুন, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে আলুর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন ও যন্ত্রপাতি বিতরন কর্মসূচী অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৫-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
চাঁদপুরে আলুর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন ও যন্ত্রপাতি বিতরন কর্মসূচী অনুষ্ঠিত
কৃষি বিপণন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী এবং উদ্যোক্তাদের মাঝে যন্ত্রপাতি বিতরণ করা হয়।

সোমবার (১২ মে) চাঁদপুর রোটারী ক্লাবের সেমিনার হল রুমে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে আলুর প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা ও যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে কৃষি বিপণন অধিদপ্তর, চাঁদপুরের কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুল হক, প্রকল্প পরিচালক, আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন, উপপরিচালক (উপসচিব), কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ।

এ সময়ে উপস্থিত উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় কে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মোঃ আনোয়ারুল হক বলেন, বর্তমান সময়ে বিশ্বের দরবারে নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকা সর্বাধিক লক্ষ্যণীয়। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশে জনসংখ্যায় পুরুষের চেয়ে ও নারীর সংখ্যা বেশি। আর তাই নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। দেশের এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে নারীদের পদচারণা লক্ষ্য করা যায় না। পুরুষের পাশাপাশি প্রতিটি পর্যায়ে নারী স্বমহিমায় কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের দক্ষ এবং প্রশিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে।

চাঁদপুরের নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইসলাম,অনন্যা নারী উন্নয়ন সংস্থার সভাপতি রাবেয়া আক্তার,নবারুন মহিলা সংস্থার সভাপতি শামীমা নাসরিনসহ কর্মকর্তাবৃন্দ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৫-২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া