ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০২:১৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৫-২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের এক সদস্য মো. মুন্না (১৮) গ্রেপ্তার হয়েছে। 

১২ মে ২০২৫, রাত ১২টা ২০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে সন্তসপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুন্নাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ধারালো তরবারি উদ্ধার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মুন্না ফরিদগঞ্জ উপজেলার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অভিযান শেষে তাকে উদ্ধারকৃত তরবারিসহ ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে।  এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে যৌথ বাহিনী।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৫-২০২৫ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া