মতলবে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরী, ব্যবসায়ীকে জরিমানা
১৩ জুলাই, ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন

  

মতলবে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৫-২০২৫ ০৯:১৫ অপরাহ্ন
মতলবে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

 

চাঁদপুরের মতলব দক্ষিণে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি করায় কারখানা মালিককে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার শান্তিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শান্তির হাট বাজারে অভিযান পরিচালনা করে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি করায় মির্জা ব্রেড এন্ড সুইটসকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৫-২০২৫ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া