বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৫-২০২৫ ১০:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে যা উল্লেখ করা হয়েছে, এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব নিবন্ধন স্থগিতের তথ্য জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৫-২০২৫ ১০:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া