শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ১২:০৭ অপরাহ্ন |
গ্রেপ্তার কায়ছার চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের জামতল বাজার এলাকার আবু তাহেরের ছেলে।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গত ৬ মে দিবাগত রাতে নগরীর সিনেমা প্যালেসের সামনে থেকে পার্কিং করা কাভার্ডভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মামলা হয়। ট্রাকটি চুরির পর কায়ছার নামের ওই যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। দেড় লাখ টাকা দিলে গাড়ি ফেরত দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়।
তিনি বলেন, গাড়িটি চট্টগ্রাম থেকে চালিয়ে নিয়ে যাওয়া চালকসহ দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া