হাজীগঞ্জের বলাখালে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার
১৯ মে, ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জের বলাখালে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৫-২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন
হাজীগঞ্জের বলাখালে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে রাইফেল, রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে এসব অস্ত্রসমূহ উদ্ধার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে ১টি ৭.৬২ মিঃ মিঃ চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), ১টি স্থানীয়ভাবে তৈরী ৭.৬২ মিঃ মিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া