শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
১০ জুন, ২০২৬ ০৭:০৫ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৫-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে ) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দিয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ ও আনসার সদস্যরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া