শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৮:৪২ অপরাহ্ন |
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সোমবার (১২ মে) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ শেখ সিটি শপিং সেন্টারের সামনে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন তারা।
এরপর প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। মিছিলটি সমাবেশস্থল থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মো. আবু ইউছুফের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার রাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে যখন খবর আসে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তখন আন্দোলনকারীরা উল্লাসে মেতে ওঠেন। আন্দোলনের বিজয় ঘোষণার প্রাক্কালে জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় সংগীত গাইতে শুরু করলে কিছু যুবক চিৎকার করে বলতে থাকে 'জাতীয় সংগীত হবে না'।
এসময় গান থামাতে ব্যর্থ হয়ে তারা 'ভুয়া' 'ভুয়া' স্লোগান দেয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত 'অবমাননার' অভিযোগ আনা হয় এবং এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় জাতীয় সংগীত পরিবেশন সহ প্রতিবাদ সরূপ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া