শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৯:২০ অপরাহ্ন |
জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার বাগাদী উনিয়নের চৌরাস্তা এলাকার কারখানায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় অভিযুক্ত নিউ ঢাকা আইসক্রিম কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।
অপরদিকে একই দিনে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।
ঠাকুর বাজার এলাকায় বি-বাড়িয়া ফুড এন্ড বেকারীতে অব্যাবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া