শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৯:২৫ অপরাহ্ন |
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামে বেকু দিয়ে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করায় ওই গ্ৰামের ফারুক হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
একই দিনে সাচার ইউনিয়নের হাতিরবন্দ-সাচার ঘুগড়া বিলে ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার দায়ে আব্দুল মান্নানকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি ।
কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া