মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা মানবসম্পদে তৈরি হোক : জেলা প্রশাসক
০২ জুন, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা মানবসম্পদে তৈরি হোক : জেলা প্রশাসক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৫-২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা মানবসম্পদে তৈরি হোক : জেলা প্রশাসক
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে শহরের নিউ ট্রাক রোডস্থ আল আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যেন মানবসম্পদে পরিণত হয়—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, আল আমিন মডেল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন সত্যিই গর্ব করার মতো, অন্যান্য মাদ্রাসার জন্য এটি একটি আদর্শ। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক শিক্ষার অভাব থেকেই জাতীয় সংকট দেখা দেয়। তাই প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষার বিস্তার অপরিহার্য।

উল্লেখযোগ্য অর্জন হলো, জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় সারা দেশ থেকে অংশগ্রহণ করে সাড়ে ১১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে আল আমিন মডেল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে ২শত এর অধিক শিক্ষার্থী এবং বৃত্তি অর্জন করে ১২৫ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৭ জন, সাধারণ গ্রেডে ৩৬ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

ট্যালেন্টপুলে বোর্ডে প্রথমস্থান (১ম -১০ম) অধিকারকারীদের মধ্যে রয়েছেন-আল আমিন হোসেন আহিল, উম্মে হাবিবা, সিয়াম খান, তাসনিম জাহান,মরিয়াম আক্তার জিদনী, তাহসিন আহম্মদ সিদ্দিকী, মাইসারা জাহান,মুদাব্বির আহমাদ,কাজী মুবতাসিম ফুয়াদ,তাপরিয়া ইসলাম সোহানা, সোয়াইব হোসেন, তানিসা তাবাসসুম,সাইমা আক্তার, খাদিজা বিনতে রবিউল,তাহিয়া তাবাসসুম, ফাতেমা আক্তার, মরিয়ম আক্তার ও মাহমুদুল হাসান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৫-২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া