ফরিদগঞ্জে ওএমএসের চাল কালোবাজারির অভিযোগে ডিলারসহ আটক ৩
২৬ মে, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ওএমএসের চাল কালোবাজারির অভিযোগে ডিলারসহ আটক ৩

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৫-২০২৫ ০৬:২৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে ওএমএসের চাল কালোবাজারির অভিযোগে ডিলারসহ আটক ৩

ফরিদগঞ্জে ওএমএসের ডিলার কালোবাজারির মাধ্যমে চাল মজুত করে বেশি মূল্যে বিক্রির অভিযোগে যৌথবাহিনী মো. তোফায়েল আহম্মদ (৩৭) নামে একজন ওএমএস ডিলার এবং তার সহযোগী হিসেবে শরীফ মিজি (৩৬) ও মো. শাহাদাৎ হোসেন (৩৯)সহ মোট তিনজনকে আটক করেছেন। এ সময় ৫ বস্তা (২৫০ কেজি) ওএমএস চাল উদ্ধার করে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ মে )  বিকেলে আটককৃতদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করেন। 

জানা গেছে, ফরিদগঞ্জ থানাধীন সেনা ক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশসহ যৌথ বাহিনী একটি টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা এলাকার শরীফ মিজির ঘর থেকে ৪ বস্তা ও মো. শাহাদাৎ হোসেনের ঘর থেকে ১ বস্তা ওএমএসের চাল উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার ওএমএসের ডিলার মো. তোফায়েল আহম্মদকে আটক করে। আটককৃত ডিলার তোফায়েল আহম্মদ ওএমএসের চাল বিক্রির নিয়ম না মেনে অধিক লাভের জন্যে আটককৃত অপর দুজনের কাছে ৫ বস্তা চাল বিক্রি করে। এ ব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

যৌথবাহিনীর হাতে আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আটককৃতদের মঙ্গলবার (১৩ মে ) বিকেলে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৫-২০২৫ ০৬:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া