শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার
১৯ মে, ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৫-২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর চালানো এক আকস্মিক অভিযানে ধরা পড়েছে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী।

বুধবার  (১৪ মে) দুপুর ১১টা ৫০ মিনিটে উপজেলার মধ্যউপলতা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও শাহরাস্তি থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে। অভিযানে ২৩ বছর বয়সী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।  জয়নাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।  আটকের পর জয়নাল ও উদ্ধারকৃত গাঁজা শাহরাস্তি থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। 

চাঁদপুর জেলায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৫-২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া