ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৫-২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তৌফিক মৃধা (৪০) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ মে) ভোর ২টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল।  বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান মাদক ও অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃত তৌফিক মৃধার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, দুটি গাঁজা মাপার মেশিন এবং নগদ ১,৪৬০ টাকা উদ্ধার করা হয়। 

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৫-২০২৫ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 114 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া