মতলবে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
১০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৯ অপরাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৫-২০২৫ ০৯:১০ অপরাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরে সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক এবং তার নিকট থেকে ৮৫০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ যৌথ অভিযানে নায়েরগাঁও নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৪২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ৮৫০ পিচ ইয়াবা এবং ৫৬ হাজার ৪৬০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৫-২০২৫ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া