হাজীগঞ্জে ছয়তলা ভবনের চিলেকোঠায় দারোয়ানের আত্মহত্যা
১৯ মে, ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে ছয়তলা ভবনের চিলেকোঠায় দারোয়ানের আত্মহত্যা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৫-২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
হাজীগঞ্জে ছয়তলা ভবনের চিলেকোঠায় দারোয়ানের আত্মহত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ট্রাক রোড এলাকায় বিল্লাল হোসেন প্রধানীয়ার মালিকানাধীন ছয়তলা ভবনের চিলেকোঠায় গলায় ফাঁস দিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন সুনীন দেবনাথ (৫৫) নামের এক ব্যক্তি। তিনি দীর্ঘ ১৩-১৫ বছর ধরে ওই ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সুনীন দেবনাথের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাড্ডা দেবনাথ বাড়ি। তিনি চার মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৫-২০২৫ ১০:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া