শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৫-২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৫ মে) গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মৃত্যু বরন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের (রসুলপুর) সানাতের কান্দি গ্রামের নূরু মিয়ার স্ত্রী শাহিনুর বেগম (৪৫) পরিবারের অগোচরে ১৪ মে সকাল ৯টায় কীটনাশক পান করে অসুস্থ হয়ে বমি শুরু করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে রাত ১১টায় মৃত্যু বরন করেন।
লাশ বাড়িতে নিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে যায়। ভিকটিমের ভাই আবুল কাশেম ও মেয়ে রাবেয়া বেগম জানান, প্রায় ৬/৭ বছর আগে গাজীপুরে গার্মেন্টসে চাকরি করা অবস্থায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। সে থেকে তীব্র মাথা ব্যথায় ভুগতে ছিলেন। কারো কোনো কথা শুনতে পারতেন না। মাথা ব্যথা উঠলো যন্ত্রণায় ছটফট করতেন। তবে কি কারনে কীটনাশক পান করেছেন তা জানা যায়নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া