শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৫-২০২৫ ০৫:০৮ অপরাহ্ন |
শুক্রবার (১৬ মে ) সকালে সটাকী বেড়িবাঁধের ওপরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ইউপি সদস্য বশির আহমেদকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বশির মেম্বার একজন জনবান্ধব লোক। তিনি এলাকাবাসীর স্বার্থে কাজ করে থাকেন। এমন একজন ভাল মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, গত ৯ মে ২০২৫ সটাকী গ্রামের কামাল সরকারের ৬ বছরের ছেলে হোসাইন মোহাম্মদ প্রতিবেশীর মন্ডাফল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে ফেলে। ওই ঘটনাটি বশির আহমেদ মেম্বার শিশু হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে মর্মে মিথ্যা ও বানোয়াটি সাজিয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন ওই শিশুর পিতা কামাল সরকার। যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার চাই। একজন জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর দৃষ্টান্তমূলক বিচার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ষাটনল ইউপির ২নং ওয়ার্ড সদস্য বুলু খান, ৩নং ওয়ার্ড মেম্বার আক্কাস আলী মোল্লা, ৪নং ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, ষাটনল ইউনিয়ন বিএনপির সদস্য কামরুজ্জামান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক রিপন, শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাউছার আহমেদ মুক্তার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খোকন বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমএ রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হানিফ প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান মুন্না সহ এলাকার শত শত নারী পুরুষ।
সাবেক ইউপি সদস্য বশির আহমেদ বলেন, আমাদের সাথে কামাল গংয়ের জায়গা নিয়ে মামলা হয়েছিল। ওই মামলায় আমরা আদালতের রায় পেয়েছি। সেই থেকে তারা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। এছাড়াও আমাদের গ্রামে পাউবোর ফিশারী রয়েছে। ওই ফিশারীগুলো মসজিদের নামে দেওয়ার ব্যাপারে আমার সমর্থন থাকায় তারা আমার সাথে শত্রুতা করছে। গত ৯ মে কামালের ছেলে ফল গাছ থেকে পড়ে পা ভেঙ্গেছে, অথচ মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। এই দিনে জামালের ঘরে গ্যাসের চুলায় আগুন ধরে। ওই ঘটনাকেও মিথ্যা সাজিয়ে তারা আমাকে হয়রানি করছে। বিজ্ঞ আদালতের ওপর আমার আস্থা আছে, আশা করি আমি ন্যায় বিচার পাবো।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া