হাজীগঞ্জে লেবু চুরিকে কেন্দ্র করে কৃষককে মারধর; খড়ের গাদায় আগুন
১২ জুলাই, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

  

হাজীগঞ্জে লেবু চুরিকে কেন্দ্র করে কৃষককে মারধর; খড়ের গাদায় আগুন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৫-২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
হাজীগঞ্জে লেবু চুরিকে কেন্দ্র করে কৃষককে মারধর; খড়ের গাদায় আগুন
চাঁদপুরের হাজীগঞ্জে লেবু চুরিকে কেন্দ্র করে কৃষকে বেদম মারদর করে খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীর প্রাণপণ চেষ্টা। দীর্ঘ সময় পানির পাম্প দিয়ে লতা ফাইভ এ পানি ছিটানোর পরও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

শুক্রবার (১৬ মে) বাদ আছর হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল পাটোয়ারী বাড়ীর দুলাল পাটোয়ারীর গাছ থেকে কিছু সঙ্ঘবদ্ধ দুর্বৃত্ত কারীরা লেবু পেড়ে নিয়ে যাওয়ার সময় তিনি দেখলে তাদেরকে কেন লেবু পড়েছে বলাতে তারা ক্ষিপ্ত হয়ে তাঁর উপর অমানবিক আচরণ করে এবং একপর্যায়ে তাঁকে বেদম মারধর করে। দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

দুলাল পাটোয়ারীর আত্মচিৎকারে বাড়ি ও আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তকারীরা দৌড়িয়ে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় ২ টি খড়ের গাদায় আগুন দেয়। এলাকাবাসী ছুটে এসে পানির পাম্প চালিয়ে লতা ফাইভ দিয়ে খড়ের গাদায় পানি ছিটাতে থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ে। শুকনো খড়ের গাদার কারণে আগুনের লেলিহান শিখার ভয়াবহতায় রূপ নেওয়াতে কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি বলে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

তাৎক্ষণিক হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই দুটি খড়ের গাদা অনেকটাই পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে হাজীগঞ্জ ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে না পুছলে হয়তোবা আর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

এলাকাবাসীর পক্ষে আমির হোসেন (ওরফে ডিসি) সহ কয়েকজন বলে, কিছু উশৃংখল বখাটে ছেলেরা অন্যান্য গ্রাম থেকে এসে আমাদের বাড়ির আঙিনার আম জাম কলা কাঁঠাল লেবুসহ ফল ফলাদি জোরপূর্বক নিয়ে যায়। তাদেরকে কিছু বলা যায় না। বললে ক্ষিপ্ত হয়ে মারধর ও গালাগালি করতে আসে। এ কারণে অনেকে আত্মসম্মানের ভয়ে তাদেরকে কিছু বলে না। আজ তারা যে নেক্কারজনক ঘটনা করেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত দুলাল মিয়াকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। তার শরীরে নীলা ফুলা জখমের দাগ রয়েছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৫-২০২৫ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া