শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৫-২০২৫ ০৯:২১ অপরাহ্ন |
শনিবার (১৭ মে) বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমূখ। বক্তব্যে তারা সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যাকাণ্ডের শিকার হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া