চাঁদপুরে মোবাইল ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০৯:০৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মোবাইল ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৫-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন
চাঁদপুরে মোবাইল ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর শহরে ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও মোবাইলসহ মোহাম্মদ সাহাদাত হোসেন বাবুল (৬৫) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হাজী মহসীন সড়ক এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ মে) রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। আসামী মোহাম্মদ সাহাদাত হোসেন বাবুল হচ্ছেন শহরের কোড়ালিয়া রোডের ভাড়াটিয়া মৃত দেওয়ান মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মৃত বেগম ছালেহা আক্তারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, মাদক ব্যবসায়ী সাহাদাতের থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৫৫০ টাকা ও আসামীর মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বেও সদর মডেল থানাসহ অন্যান্য থানায়ও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৫-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া