ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
২৬ মে, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৫-২০২৫ ০২:০৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে গত শনিবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিন ও হালিমা দম্পতির বড় ছেলে। খবর পেয়ে তাঁদের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে রবিবার (১৮ মে) চাঁদপুরে মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. গোফরান মিয়া বলেন, ইয়াসিন হোসেন সোহান তাদের চার ভাই-বোনের মধ্যে বড়। তাঁর বাবা অটোরিকশা চালান। কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনটনে ভুগতে থাকেন তাঁরা। শনিবার বিকেলে তিনি নিজের কক্ষের দরজা আটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা নাগাদ দরজা না খোলায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ইয়াসিন।

এর আগে ইয়াসিন তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। পোস্টে লেখেন: ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাইত, তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই মো. মাহবুব আলম বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৫-২০২৫ ০২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া