শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৫-২০২৫ ০২:৩০ অপরাহ্ন |
শনিবার (১৭ মে) সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এসব মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মৈশাদী এলাকা থেকে মাদককারবারি সাদ্দাম ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া