শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৫-২০২৫ ০৪:২৪ অপরাহ্ন |
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা এলাকার পৌর কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা ইমরুল আহমেদের স্ত্রী। তাঁদের ছেলে রোহান গুনরাজদী এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের শিক্ষার্থী। আহত অপর শিশু মো. রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং একই মাদরাসার একই বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর তন্নী আক্তার তাঁর ছেলে ও রাহিমকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে রাস্তার পাশে থাকা ড্রেনে জমে থাকা বায়োগ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে উঠে এবং তিনজনই কমবেশি আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া