চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক
২৬ মে, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৫-২০২৫ ১১:০০ অপরাহ্ন
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক
চাঁদপুর মুখার্জি ঘাট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য আটক করা হয়েছে।

সোমবার ( ১৮ মে) সন্ধ্যা ৭ টায় চাঁদপুর সদর মডেল থানায় একটি গোপন সংবাদ আসে। দুই দল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রসহ আনুমানিক ২০-৩০ জন চাঁদপুর মুখার্জি ঘাট এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে।

তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী মুখার্জি ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং সদস্যকে আটক করে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন,চাঁদপুর সদরের বিষ্ণুদী ১৫ নং ওয়ার্ডের মৃত রুহুল আমীনের ছেলে মেহেদী হাসান রাকীব ( ১৮), উত্তর ইচলী ৯ নং ওয়ার্ডের মো: আলমগীর হোসেন খানের ছেলে মো: আসিফ ( ১৮), এবং ইসলামপুর গাছতলা এলাকার সেলিম শেখের ছেলে শুভ শেখ ( ১৮)।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া বলেন, আটককৃতদের বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, আজকে নাশকতার উদ্দ্যেশ্যে যারা মুখার্জি ঘাটে জড়ো হয়েছিল, বাকি কিশোর গ্যাং সদস্যদের ধরতে আমাদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।আমরা চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কিশোর গ্যাং এবং যেকোন অপরাধীদের ব্যপারে আমাদের জিরো ট্রলারেন্স নীতি অব্যাহত রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৫-২০২৫ ১১:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া