চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি পালন
০২ জুন, ২০২৬ ০১:৫৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি পালন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৫-২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি পালন
সারাদেশের মতো চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি চলছে।

সোমবার (১৯ মে ) সকাল থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঘুরে ঘুরে দাবি আদায়ের জন্যে বিভিন্ন স্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা লিখিতভাবে ৩ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে: মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্যে অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান,

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করা ও প্রশিক্ষণের মান উন্নত করা। কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে সামনে অনির্দিষ্টকালের জন্যে কর্মসূচি বহাল থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, দেশের ছয়টি মেরিন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালন করেছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৫-২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া