হাজীগঞ্জের বাকিলায় যাত্রী ছাউনির সামনে থেকে পিকআপ ট্রাক চুরি
১৯ মে, ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জের বাকিলায় যাত্রী ছাউনির সামনে থেকে পিকআপ ট্রাক চুরি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৫-২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
হাজীগঞ্জের বাকিলায় যাত্রী ছাউনির সামনে থেকে পিকআপ ট্রাক চুরি
হাজীগঞ্জে আয়ের একমাত্র সম্বল পিকআপ (মিনি ট্রাক) হারিয়ে নিঃস্ব হলেন চালক মো. বিল্লাল হোসেন।

রোববার (১৮ মে) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে থেকে তার পিকআপটি (ঢাকা মেট্টো ১৫-৫১০২) চুরি হয়ে যায়। তিনি ওই ইউনিয়নের গোগরা গ্রামের রাজ বাড়ির মো. আব্দুর রবের ছেলে। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে তিনি বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে নীল রংয়ের পিকআপটি রেখে যান। একই সাথে আরো ৪/৫টি পিকআপ থাকে। তিনি যাওয়ার সময় গাড়ির ব্রেকও দরজা লক করেন এবং প্রয়োজনী কাগজপত্র বাড়িতে নিয়ে যান। কিন্তু সোমবার সকালে এসে দেখেন অন্য গাড়িগুলো থাকলেও তার পিকআপ গাড়িটি নেই। তাঁর গাড়িটি চুরি হয়ে গেছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ধারদেনা ও ঋণ করে ৪ বছর আগে ইএক্স-২, ২০১৫ মডেলের গাড়িটি কিনেছি। এই গাড়ি দিয়েই আমার সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ চলে। আগের ঋণ পরিশোধ করেছি এবং কয়েক দিন আগে আবারো ৪ লাখ টাকা ধারদেনা করে পুরাতন গাড়িকে মেরামত করে নতুনভাবে তৈরি করেছি। গাড়িটি কেনার পর থেকে যাত্রী ছাউনির সামনে অন্য আরো ৪/৫টি পিকআপ ট্রাকের সাথে আমার গাড়িটি রাতে রেখে যাই।

তিনি আরো বলেন, যাত্রী ছাউনী এলাকায় একজন নৈশপ্রহরী (পাহারাদার) থাকে। সে একেকবার একেক রকম কথা বলে। গাড়িটি চুরি হওয়ার কারনে আমি বউ-বাচ্চা নিয়ে কি খাবো, ক্যামনে চলবো? গাড়িটিই আয়ের একমাত্র সম্বল ছিলো, এখন আমার কিছুই নেই। আমি যে, পথে বসে গেলাম। কোন ব্যক্তি গাড়িটির খোঁজ পেলে ০১৮১৪-১৩৫৫৯১ জানালে উপৃকত হবো। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে এবংআমি তাকে পুরস্কার করবো।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৫-২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া