শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৫-২০২৫ ১০:২৩ অপরাহ্ন |
মঙ্গলবার (২০ মে ) বিকেলে উপজেলার সাচার বাজারে সেন্ট্রাল হসপিটালে ডাক্তার ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা করার অপরাধে ৫০ হাজার টাকা ও আল শিফা হসপিটালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
একই দিনে তিনি রেনেসাঁ ও ডায়মন্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হোসাইন ও স্যানিটারী ইন্সপেক্টর আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া