শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৫-২০২৫ ১১:১৩ অপরাহ্ন |
মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় মা ও শিশু সহায়তা, সুবিধা প্রাপ্তির আবশ্যিক শর্তাবলি ও অগ্রাধিকার শর্তাবলি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের দায়িত্ব, উপজেলা রিসোর্সপুল ও রিসোর্সপুলের কার্যক্রম, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার নিমিত্তে প্রচারণা কার্যক্রম, প্রসব পূর্বসেবা, পরবর্তীসেবা গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী নির্বাচন, ভাতা পরিশোধ পদ্ধতি (ডিজিটাল পেমেন্ট), ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাগণের দায়িত্ব, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটির কার্য-পরিধি, ইউনিয়ন রিসোর্সপুল গঠন, পুষ্টি ও বিকাশ বিষয়ক প্রশিক্ষন, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকারের ব্যবস্থাসহ বিবিধ বিষয়েবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
কর্মশালায় কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া