চাঁদপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৬ মে, ২০২৬ ০৬:৩৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৫-২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জিয়াউল হক সহ ১৫ জন সেনা সদস্য ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

বুধবার (২১ মে ) উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের মো. নাজিম উদ্দিন (৩০) কে ৫০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৫-২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া