চাঁদপুর বড়স্টেশন এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক
২৬ মে, ২০২৬ ০৬:৪০ পূর্বাহ্ন

  

চাঁদপুর বড়স্টেশন এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৫-২০২৫ ১২:০৩ অপরাহ্ন
চাঁদপুর বড়স্টেশন এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন রোড এলাকা থেকে মোহাম্মদ হোসেন (৫৫) নামের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। 

বুধবার (২১ মে)চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, একটি ফিল্টার, একটি গাঁজা মাপার মেশিন ও একটি কাঁচি উদ্ধার করা হয়।  আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৫-২০২৫ ১২:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া