শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৫-২০২৫ ১০:৫৫ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা হয়।
মৃত শিশুরা হলো– হাইমচর উপজেলা তাঁতীদলের সহ-সভাপতি হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)। খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত কুমার সরকার পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম বলেন, ‘নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া