মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
২৫ মে, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

  

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৫-২০২৫ ১১:০৪ অপরাহ্ন
মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে ) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।

সরকারি নির্দেশনার আলোকে একযোগে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উদযাপন উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ধর্ম বর্ণ নির্বিশেষে ৭৮৯টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে ৭৮৯০ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।  ট্যাগ অফিসার মো. বেলায়েত হোসেনের অনুমতিক্রমে বিতরণ উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান-১ মো. মেহেদী হাসান। 

বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, ইউপি সংরক্ষিত নারী সদস্য নাজনীন সুলতানা রাণী, সাধারণ সদস্য মো. শামছুদ্দিন ছৈয়াল, মো. সাইদুর রহমান শিবলু, মো. মানছুর আলম, মো. মাকছুদুর রহমান রানা, মো. কবির মিজি, মো. আ. ছাত্তার বেপারী ও মো. মাশরাফি মাসুদ।  এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সহযোগিতায় অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৫-২০২৫ ১১:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 124 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া