চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দু বেকারীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড
২৬ মে, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দু বেকারীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৫-২০২৫ ১১:০৭ অপরাহ্ন
চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দু বেকারীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

অস্বাস্থ্যকর ও নোংরা বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে বিএসটিআই, কুমিল্লা।

বৃহস্পতিবার (২২ মে ) জেলা প্রশাসন , চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা- এর যৌথ উদ্যোগে বেলা বারোটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চাঁদপুর শহরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

এ সময় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য উৎপাদন এবং মানসম্মত গ্রহণ ব্যতীত বিস্কুট পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহারের অপরাধে মেসার্স মধু ফুড এন্ড অভিজাত কনফেকশনারী (স্বর্ণখোলা রোড, সদর , চাঁদপুর)কে বিএসটিআই আইন-২০১৮-এ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া একই অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স মির্জা সুইট এন্ড বেকারী (স্টেডিয়াম রোড, চাঁদপুর)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার মো. নাজমুস শাহাদাত ফাহিম ও মো. মাসুদ রানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)। 

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৫-২০২৫ ১১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া