মতলবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৮
২৬ মে, ২০২৬ ০৫:৫৩ পূর্বাহ্ন

  

মতলবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৮

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৫-২০২৫ ১২:২৭ অপরাহ্ন
মতলবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৮
চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত নাছিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলাবাজার খাল এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন এবং নৌপুলিশ যৌথ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল, জসিম, সজিব, মহিউদ্দিন, সাইফুল, সেলিম শেখ, কামাল শেখ ও সাকিব। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়াজির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। তিনি প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করতেন।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই মো. আহসান হাবিব বলেন, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৫-২০২৫ ১২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া