শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৫-২০২৫ ০৩:২৩ অপরাহ্ন |
শুক্রবার (২৩ মে ) রাত আড়াইটায় ছেংগারচর বাজারে তরকারি পট্টির শাহজালাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
জানা যায়, শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন আগুন দেখে চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা পুলিশসহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
আগুনে আবুল কালামের জুতার দোকান, জহিরের চা দোকান, ইউনুছ মাস্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুনের ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ছেংগারচর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানাই। থানা পুলিশসহ সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া