শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৫-২০২৫ ০৩:১১ অপরাহ্ন |
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে ) সকালে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের আজাদ সরকারকে কুপিয়ে হত্যা মামলার ৬ নং আসামী মোবারক কাজী। সে ঐ গ্রামের কাজী বাড়ির মৃত লাল মিয়া কাজীর ছেলে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে আটক করেছে। ইতোমধ্যে একই মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের একাধিকজন কারাগারে ও জামিনে রয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে নির্মমভাবে কোপানো হয় বিএনপি নেতা ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হাজীগঞ্জ পৌরসভাধীন আট নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেল বাদী হয়ে গত বছরের ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া